EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে এসআরবি গঠনের গেজেট প্রকাশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পিএম

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে এসআরবি গঠনের গেজেট প্রকাশ

ছবি: সংগৃহীত

অ অ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠন করা হয়েছে। এ-সংক্রান্ত নতুন আইনের গেজেট মঙ্গলবার প্রকাশ করেছে সরকার।

গেজেটে বলা হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ বাহিনীকে সহায়তার জন্য আধুনিক, পেশাদার, দক্ষ ও জবাবদিহিমূলক একটি বিশেষায়িত ইউনিট প্রয়োজন।

একই সঙ্গে বিশেষায়িত ইউনিটের ক্ষমতা প্রয়োগে স্বচ্ছতা, তদারকি ও কার্যকর জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে।

এসব বিষয় বিবেচনায় বিদ্যমান র‍্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের জন্য নতুন আইন প্রণয়ন করা হয়েছে। নতুন আইনের আওতায় এসআরবি পুলিশের অধীনে বিশেষায়িত ইউনিট হিসেবে দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন