EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যান চাপায় বৃদ্ধার মুত্যু

ডেইলি সান রিপোর্ট, নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ এএম

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যান চাপায় বৃদ্ধার মুত্যু

ছবি:সংগৃহীত

অ অ

‎‎‎‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় আলেয়া বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আদমজী সোনামিয়া মার্কেটের আজমিরী হোটেল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলেয়া বেগম (৯০) খুলনা জেলার খালিশপুর গ্রামের মৃত ইব্রাহিমের স্ত্রী। বর্তমানে তিনি আদমজী পুরাতন থানার সামনে কালাম সাহেবের মেয়ের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

স্থানীয়রা জানায়, রাস্তা পারাপারের সময় ওই বৃদ্ধাকে কাভার্ড ভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট-১৫৩৭৫১) ও এর হেলপার মো. মনির হোসেনকে আটক করেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, পুলিশ লাশটি উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন