EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

যাদুকাটা নদীতে বাল্কহেডে বালু তোলার অপরাধে ১ জনকে ৬ মাসের কারাদণ্ড

ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পিএম

যাদুকাটা নদীতে বাল্কহেডে বালু তোলার অপরাধে ১ জনকে ৬ মাসের কারাদণ্ড

ছবি:সংগৃহীত

অ অ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে পৃথক দুটি অভিযানে নৌকার বাল্কহেডে বালু লোড করার অপরাধে ১ জনকে ৬ মাসের কারাদণ্ড ও মাছ শিকারের অপরাধে দুই জেলের থেকে জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) যাদুকাটা নদীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এতে তাহিরপুর থানার পুলিশ সদস্যরা সহায়তা করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নদীতে বালু উত্তোলন ও পরিবহন কার্যক্রম দেখা যায়নি। তবে সোহালা এলাকায় তীরে জমা করে রাখা বালু বাল্কহেডে তোলার সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় হাতেনাতে ধরা পড়ে এক ব্যক্তি। ওই  ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন -২০১০ অনুসারে ১৮০ দিন (৬মাস) বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

একই অভিযানে নদীতে অবৈধ কোনাজাল ব্যবহার করে জাদুকাটা নদীতে মৎস্য শিকারের অপরাধে আটক ২ ব্যক্তির থেকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন মোতাবেক ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। 

উপজেলার সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু জানান, উপজেলা প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মকে ছাড় দেয়া হবে না।

আরও পড়ুন