যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আশা এনডিসির সফরে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এর একটি প্রতিনিধি দল সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষা সফর করেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অব সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স (এসসিএ) তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ একাউন্টে এ সফরের ব্যাপারে নিজেদের অনুভূতি প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রে শিক্ষা সফরে আসা বাংলাদেশ ডিফেন্স কলেজ প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করতে পেরে অত্যন্ত আনন্দিত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর (এসসিএ) সহকারী সেক্রেটারি এস পল কাপুর। তিনি ওই পোস্টে লিখেছেন, এই সফর জ্ঞান ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতা জোরদার করবে। যা আমাদের ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধিকে আরও সুদৃঢ় করছে।
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সফর করেছে এনডিসির প্রতিনিধি দল।