EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

বহুদলীয় আমেরিকান ককাসের সঙ্গে আলোচনায় এ মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ এএম

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত
অ অ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়ন বাংলাদেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বহুদলীয় আমেরিকান ককাসের সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বহুদলীয় আমেরিকান ককাসকে প্রাণবন্ত ও ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি। তিনি আরও বলেন, সামনে আরও আলোচনার অপেক্ষায় রইলাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ছবিতে দেখা যায়, আলোচনায় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম, এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি এবং সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান।

আরও পড়ুন