লক্ষ্মীপুরে দুই মাসব্যাপী গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ শুরু
ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পিএম
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর সদর উপজেলায় দুই মাসব্যাপী গ্রাফিক্স ডিজাইন বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার শুভ্রজিত রায় এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ডিজিটাল মার্কেটিং ট্রেইনার মো. রিয়াজ হোসাইন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। দুই মাসব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষতা উন্নয়ন ও তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন