EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা করল বাণিজ্য মন্ত্রণালয়

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম

রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা করল বাণিজ্য মন্ত্রণালয়

ছবিঃ সংগৃহীত

অ অ

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি মো. আলী আফজালকে তার পদ থেকে অব্যাহতি দিয়ে সভাপতির পদটি শূন্য ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদন অনুযায়ী মো. আলী আফজাল একটি ঋণখেলাপী প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে ঋণখেলাপী চিহ্নিত হয়েছেন।

এর পরিপ্রক্ষিতে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ধারা ২৩(১)(খ) অনুযায়ী তার রিহ্যাবের সভাপতি পদ শূন্য ঘোষণা করা হলো।

আরও পড়ুন