EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শুধু গাছ লাগালেই হবে না, পরিচর্যাও করতে হবে: নায়াব ইউসুফ

ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ এএম

শুধু গাছ লাগালেই হবে না, পরিচর্যাও করতে হবে: নায়াব ইউসুফ

ছবি: সংগৃহীত

অ অ

দেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণের পাশাপাশি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট মাঠে কৃষক-কৃষাণীদের মধ্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘পার্টনারশিপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

নায়াব ইউসুফ বলেন, দেশে প্রয়োজনের তুলনায় গাছের সংখ্যা কম। এ কারণে সরকার আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। তবে শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে।

দেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের দেশ নিজেদেরই গড়ে তুলতে হবে। এ জন্য সবাইকে আরও যত্নবান হতে হবে।

ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খায়ের উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপাধ্যক্ষ কৃষিবিদ আবদুল কাদের সরদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান।

আলোচনা সভা শেষে প্রকল্পভুক্ত আটটি সমিতির ৪০০ কৃষকের মধ্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ১০টি করে চারা দেওয়া হয়।

আরও পড়ুন