EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, অস্ত্র-মাদক উদ্ধার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পিএম

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, অস্ত্র-মাদক উদ্ধার

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের মাদক, অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগে ৪২, ওয়ারীতে ৬৫, মতিঝিলে ৬৮, তেজগাঁওয়ে ৯৫, মিরপুরে ২০৩, গুলশানে ৫৫, উত্তরা বিভাগে ৪৯ এবং গোয়েন্দা বিভাগে ১২ জন রয়েছেন।

অভিযানকালে ৭ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ২১১ পিস ইয়াবা ও ১০৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া একটি বিদেশি পিস্তল, একটি শর্টগান, একটি ইয়ারগান, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

এ সময় ৩২টি রেডবল কার্তুজ, ৫৫টি মোবাইল ফোন, ৭টি ফয়েল পেপার, ৩টি গ্যাস লাইট এবং একটি সাদা বোতলের অ্যালকোহলও জব্দ করা হয়।

এ ছাড়া একটি অটোরিকশা, তিনটি মোটরসাইকেল, চারটি চাকু, দুটি স্টিলের ব্লেড, একটি চাপাতি এবং নগদ ১ লাখ ৮ হাজার ২২০ টাকা জব্দ করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক, অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।

আরও পড়ুন