EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

১১ মাসে কোটি টাকার বালু উত্তোলনের অভিযোগ

ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পিএম

১১ মাসে কোটি টাকার বালু উত্তোলনের অভিযোগ

ছবি: ডেইলি সান

অ অ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ইজারা ছাড়াই নদী থেকে গত ১১ মাসে ২০ কোটি টাকার বেশি বালু উত্তোলন ও বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে একটি বালু উত্তোলনকারী চক্রের বিরুদ্ধে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। পাশাপাশি নদী ও আশপাশের পরিবেশ, জীববৈচিত্র্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু তোলার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জোরালো ব্যবস্থা না নেওয়ায় চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে। নদীর আশপাশের বিভিন্ন এলাকায় অবৈধভাবে উত্তোলন করা বিপুল পরিমাণ বালু স্তূপ করে রাখা হয়েছে। তবে এসব বালু জব্দ করা হচ্ছে না বলেও অভিযোগ তাদের।

তারা জানান, অবৈধভাবে বালু তোলার কারণে নদীর তীরবর্তী বসতবাড়ি ভাঙনের ঝুঁকিতে পড়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালিয়ে শ্রমিক ও বালুবাহী নৌকা আটক করলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থাকছে। গত দুই মাসে কোনো অভিযান না হওয়ায় বালু উত্তোলনকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলেও অভিযোগ স্থানীয়দের।

এদিকে শান্তিপুর নদী থেকে উত্তোলন করা বালু তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে রাখা হয়েছে—এমন একটি বিষয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক ওই বালু জব্দ করেন। তবে বালুর সঙ্গে জড়িত কাউকে সেখানে পাওয়া যায়নি। জড়িতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, যুবদল নেতা জাহাঙ্গীর আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন