EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের এসিল্যান্ডের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম

ঠাকুরগাঁওয়ের এসিল্যান্ডের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ছবি: সংগৃহীত

অ অ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমানের বদলি আদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পৌর শহরের শিবদিঘি যাত্রীছাউনি মোড়ে সর্বস্তরের সচেতন জনগণ ও রাণীশংকৈল উপজেলা উন্নয়ন ফোরামের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ব্ক্তারা বলেন, মুজিবুর রহমান রাণীশংকৈলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের পর থেকে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর দায়িত্ব পালনের সময়ে ভূমি সেবায় সাধারণ মানুষের হয়রানি ও ভোগান্তি কমেছে এবং ভূমি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে।

বক্তারা আরও বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, পরিবেশ ও নদী রক্ষাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য কমিয়ে সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা দিতে তাঁর ভূমিকা প্রশংসনীয়।

তাঁরা বলেন, বর্তমানে রাণীশংকৈলে নিয়মিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্মরত না থাকায় প্রশাসনিক কার্যক্রমে মুজিবুর রহমানের অভিজ্ঞতা ও দক্ষতা গুরুত্বপূর্ণ। সীমান্তবর্তী এ উপজেলায় ভূমি সেবা, মাদক নিয়ন্ত্রণ ও জনস্বার্থ সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে তাঁর বদলি আদেশ প্রত্যাহার করা প্রয়োজন।

মানববন্ধন থেকে বক্তারা মুজিবুর রহমানের বদলি আদেশ স্থগিত ও বাতিল করে তাঁকে রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে বহাল রাখার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জুলাই যোদ্ধা আল হাবীব , মামুনুর রশিদ মামুন, রাণীশংকৈল উপজেলা উন্নয়ন ফোরামের সদস্য নাজমুল হোসেন, রেজাউল করিম রাজা, শামসুদ্দিন ইসলাম সাগর, সিজান মাহমুদ, প্রভাষক মজিবুর রহমানসহ অন্যরা।

উল্লেখ্য, গত (২ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মুজিবুর রহমানকে রাজশাহী বিভাগে বদলি করা হয়।

আরও পড়ুন