EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কমলনগর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পিএম

কমলনগর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার

ছবি: ডেইলি সান

অ অ

লক্ষ্মীপুরের কমলনগর থানা পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক।

বুধবার (৯ সেপ্টেম্বর) তিনি থানাটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার পরিদর্শন প্রতিবেদন বইয়ে পরিদর্শন নোট লেখেন। পরে থানার ফোর্সের আবাসিক ব্যারাক, বিভিন্ন স্থাপনা ও সংরক্ষিত রেজিস্টার পরিদর্শন করেন তিনি।

এ সময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ থানার সার্বিক কার্যক্রম নিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার। দায়িত্ব পালনে পেশাদারত্ব, শৃঙ্খলা ও জনসেবার বিষয়ে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলমসহ থানার অন্যান্য কর্মকর্তা।

আরও পড়ুন