EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বসুন্ধরা মেডিকেল সিটির শেয়ার বুকিংয়ে ছাড়, পুরস্কার হিসেবে থাকছে প্রাডো

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ এএম

বসুন্ধরা মেডিকেল সিটির শেয়ার বুকিংয়ে ছাড়, পুরস্কার হিসেবে থাকছে প্রাডো

ছবি: সংগৃহীত

অ অ

আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হসপিটালের শেয়ার বিক্রি ও বুকিং মেলা শুরু হয়েছে। মেলা উপলক্ষে শেয়ার বুকিংয়ে বিশেষ নগদ ছাড়ের পাশাপাশি আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে শেয়ার ক্রয়ের মাধ্যমে প্রথম পুরস্কার হিসেবে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো জেতার সুযোগ রয়েছে।

গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) মেলার উদ্বোধন করেন টিবিজির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান। এ সময় প্রকল্পের সার্বিক তত্ত্বাবধান ও বাস্তবায়নে থাকা এস রহমান প্রোপার্টিজের চেয়ারম্যান এস এম সাহিদুর রহমান উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আহমেদ ইব্রাহিম সোবহান বলেন, বসুন্ধরা আবাসিক এলাকায় এক হাজার শয্যার বসুন্ধরা মেডিকেল সিটি অ্যান্ড ইন্টারন্যাশনাল হসপিটাল নির্মাণ করা হচ্ছে। আধুনিক স্থাপত্য ও উন্নত প্রযুক্তির সমন্বয়ে নির্মিত এ হাসপাতাল এলাকার মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানোর পাশাপাশি দেশের চিকিৎসা খাতেও দীর্ঘমেয়াদি ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, উন্নত চিকিৎসাসেবার পাশাপাশি প্রকল্পটি বিনিয়োগকারীদের জন্যও সম্ভাবনাময় দীর্ঘমেয়াদি সুযোগ তৈরি করবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ বুকিং মেলা। মেলায় প্রতি শেয়ারে ২৫ লাখ টাকা বুকিং দিলে ৫ লাখ টাকা ছাড় দেওয়া হচ্ছে। একইভাবে মেডিকেল শপে ২৫ লাখ টাকা বুকিংয়ে ২ লাখ টাকা এবং ডক্টরস চেম্বারে ২৫ লাখ টাকা বুকিংয়ে ৫ লাখ টাকা ছাড়ের ব্যবস্থা রয়েছে।

এ ছাড়া শেয়ারহোল্ডারদের জন্য চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, নির্দিষ্টসংখ্যক শেয়ার ক্রয়ে অতিরিক্ত সুবিধা এবং কার পার্কিংয়ের মালিকানার সুযোগ থাকছে। শেয়ার ক্রয়ের মাধ্যমে প্রথম পুরস্কার হিসেবে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো জেতার সুযোগও রয়েছে।

আরও পড়ুন