EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রংপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা

ডেইলি সান রিপোর্ট, রংপুর

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম

রংপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা

রংপুরে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা।

অ অ

রংপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা বেগমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে শুরু হয়।

শোভাযাত্রাটি দাবানল মোড় ও জাহাজ কোম্পানী মোড় হয়ে আবার গ্রান্ড হোটেল মোড়ে এসে শেষ হয়। এর আগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু। তিনি বলেন, বিগত ১৭ বছর প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করা যায়নি। বর্তমান সরকার নারীদের উন্নয়ন, অগ্রগতি ও ক্ষমতায়নে ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন