EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লক্ষ্মীপুরে ৩৫৫ কেজি নকল ঘি জব্দ, লাখ টাকা জরিমানা

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম

লক্ষ্মীপুরে ৩৫৫ কেজি নকল ঘি জব্দ, লাখ টাকা জরিমানা
অ অ

লক্ষ্মীপুরে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩৫৫ কেজি নকল ঘি জব্দ করা হয়েছে। জব্দ করা ঘিগুলোতে বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক লাগানো ছিল। এ ঘটনায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নিপন চন্দ্র দাসকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা নকল ঘিগুলো পরে বিনষ্ট করা হয়েছে।

বুধবার দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। লক্ষ্মীপুর পৌর শহরের মাদাম সংলগ্ন উত্তর মজুপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহায়তায় এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ।

দণ্ডপ্রাপ্ত নিপন চন্দ্র দাস সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ এলাকার ইন্দ্র চন্দ্র দাসের ছেলে। তিনি পৌর শহরের উত্তর মজুপুর এলাকার প্রত্যয় ট্রেডার্সের স্বত্বাধিকারী।

আরও পড়ুন