EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জাতিসংঘে সভাপতির দায়িত্ব নিয়ে ঐকমত্যের বার্তা দিলেন খলিলুর রহমান

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পিএম

জাতিসংঘে সভাপতির দায়িত্ব নিয়ে ঐকমত্যের বার্তা দিলেন খলিলুর রহমান

ছবি: খলিলুর রহমান

অ অ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং সম্ভাবনাগুলো কাজে লাগাতে পারস্পরিক সহযোগিতা ও সংলাপকে অগ্রাধিকার দেব। সব সমস্যার দ্রুত ও সৌহার্দ্যপূর্ণ সমাধান হবে—এমন প্রত্যাশা করি না। কিছু বিষয় অমীমাংসিত থেকে যেতে পারে, আবার কোনো কোনো সমস্যার সমাধানে সময়ও প্রয়োজন হতে পারে। তবে যেখানে অভিন্ন অবস্থান বা ঐকমত্যে পৌঁছানোর সুযোগ রয়েছে, সেখানে সে চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি সেই প্রচেষ্টা অব্যাহত রাখব।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এর আগে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্ব এবং ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমানের আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠিত হয়।

সাবেক পেশাদার কূটনীতিক খলিলুর রহমান কর্মজীবনের বড় অংশজুড়ে জেনেভা ও নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের বিভিন্ন সংস্থায় দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সালে জেনেভায় জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের (আঙ্কটাড) বিশেষ উপদেষ্টা হিসেবে যোগ দেন খলিলুর রহমান। এরপর ২৫ বছর নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘের বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেন তিনি। ছিলেন জাতিসংঘের বিভিন্ন প্রকাশনার প্রধান লেখক।

এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। রাজনীতিতে যোগদানের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের ফাঁকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি। পরে জাতীয় সংসদের স্পিকার হন হুমায়ুন রশিদ চৌধুরী।

আরও পড়ুন