EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় নদী-পরিবেশ রক্ষায় ডিসি-এসপির সঙ্গে নোঙরের সাক্ষাৎ

ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় নদী-পরিবেশ রক্ষায় ডিসি-এসপির সঙ্গে নোঙরের সাক্ষাৎ

ছবি: ডেইলি সান

অ অ

নদী রক্ষা ও পরিবেশ সচেতনতা সৃষ্টিতে কাজ করা সামাজিক সংগঠন নোঙর বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ ও পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নোঙরের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে এবং দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নোঙর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে নদী-নালা, খাল-বিল ও জলাশয় রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে তাদের উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

জেলা প্রশাসক মো. আবু সাঈদ তার বক্তব্যে নোঙরের নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, আপনাদের কর্মকাণ্ডই প্রশাসনিক ও সামাজিক পর্যায়ে আপনাদের সংগঠনের অবস্থান নির্ধারণ করবে। তিনি নৌকাবাইচসহ নদী, জলাশয় ও পরিবেশ রক্ষায় নোঙরের নেতৃবৃন্দকে নির্ধারিত কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণের আহ্বান জানান।

সৌজন্য সাক্ষাৎকালে পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ নোঙরের নেতৃবৃন্দের কাছ থেকে সংগঠনের কার্যক্রম সম্পর্কে অবগত হন। এ সময় পরিবেশ রক্ষায় নোঙরের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াবাসীর মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে তিতাস নদীর পাড়ে আবর্জনা ফেলা বন্ধ করা, যানজটমুক্ত রাখতে রাস্তার পাশে গড়ে ওঠা দোকান সরিয়ে নেওয়া, রাস্তার সরকারি জায়গা ছেড়ে দিয়ে বিল্ডিং কোড মেনে বাসাবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভবন নির্মাণের জন্য আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক নেতা মোহাম্মদ মনির হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া বিল্লাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল চৌধুরী ও শাহ মাহমুদা আক্তার, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি এনামুল হাসান ও জেসমিন আক্তার, অর্থ সম্পাদক আশিক মান্নান হিমেল, দপ্তর সম্পাদক আবুল হাসনাত অপু, আপ্যায়ন সম্পাদক আবু নাসের রতন, সহ-আপ্যায়ন সম্পাদক মাজহারুল আহমেদ চৌধুরী মঞ্জু, তথ্যপ্রযুক্তি সম্পাদক আবু সোহেল সরকার, আইন সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মাহমুদুল হাসান রিয়াদ এবং মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক কোহিনুর আক্তার।

আরও উপস্থিত ছিলেন তাহের উদ্দিন ভূঁইয়া, কার্যকরী সদস্য ইঞ্জিনিয়ার খলিলুর রহমান, জয়নাল আবেদীন, আল আমিন বিপু, মো. নিশাদুল ইসলাম, এ এইচ এম শাহিন আহমেদ, আলম রানা, ফেরদৌসী আক্তার, এম এ মমিন, আবু বক্কর খান ও অ্যাডভোকেট রিপন।

আরও পড়ুন