EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কসবায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

ডেইলি সান রিপোর্ট, কসবা

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পিএম

কসবায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা
অ অ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এ কর্মসূচির আয়োজন করে।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম। মিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক ভূঁইয়া সভা সঞ্চালনা করেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল, কসবা পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম ভূঁইয়া, কসবা প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুম খান এবং উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল।

স্বাগত বক্তব্য দেন উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল খালেক।

বক্তব্য দেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর এ এস এম ইকবাল, পানিয়ারুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান এবং শিমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হানিসহ শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতির জন্য সাক্ষরতার হার বাড়ানো জরুরি। নিরক্ষরতা দূর করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

তারা বলেন, সব শিশুকে বিদ্যালয়ে আনতে হবে। একই সঙ্গে বিদ্যালয় থেকে তাদের ঝরে পড়া রোধ করতে হবে। শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টায় শতভাগ সাক্ষরতা অর্জন সম্ভব।

আরও পড়ুন