EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

ডেইলি সান রিপোর্ট, কুমিল্লা

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ এএম

কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

ছবি: সংগৃহীত

অ অ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা সবাই শেরে বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী। তারা বার্ষিক ভ্রমণে বরিশাল থেকে কক্সবাজার যাচ্ছিলেন।

দুর্ঘটনার পর ভ্রমণ বাতিল করে শিক্ষার্থীরা ফিরে যান। আহতদের মধ্যে ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।

তিনি জানান, বাসটিতে মোট ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ২০ জন আহত হয়েছেন। আহত ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন