EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নেপালের বন্যার্তদের ১০ হাজার ডলার দিলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম

নেপালের বন্যার্তদের ১০ হাজার ডলার দিলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট
অ অ

নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ১০ হাজার মার্কিন ডলার আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় নেপাল দূতাবাসে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর হাতে সহায়তার চেক তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম।

এ সময় ব্যারিস্টার মো. আব্দুস সালাম বলেন, নেপালের এই দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। বিপদগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে এই সহায়তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মানবিক সংহতির নিদর্শন।

চেক হস্তান্তরের সময় সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা. মো. রফিকুল কবির, ট্রেজারার ডা. আবু মো. মোফাখখারুল ইসলাম এবং তহবিল সংগ্রহ বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এস. এম. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির তহবিল সংগ্রহ বিভাগের উদ্যোগে এই আর্থিক সহায়তা দেওয়া হয়।

রেড ক্রিসেন্টের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই সহায়তা নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজন পূরণে কাজে আসবে।

আরও পড়ুন