এনবিআর সংস্কার আন্দোলনের ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পিএম
ছবি: সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।
রাষ্ট্রপতির কাছে দণ্ড মওকুফের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (৬ সেপ্টেম্বর) পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের দণ্ড মওকুফ করা হয়।
দণ্ড মওকুফ হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ইমাম তৌহিদ হাসান শাকিল, মির্জা আশিক রানা, মোনালিসা শাহরীন সুমিতা, মো. মামুন মিয়া, চাঁদ সুলতানা চৌধুরানী, সুলতানা হাবীব, মুরাদ আহমেদ, মামুনা খাতুন, মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান ও মো. জিল্লুর রহমান।
এ ছাড়া রয়েছেন মো. শাহাদাত জামিল, শফিউল বশর, সবুজ মিয়া, মোহাম্মদ সাইদুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. সানোয়ারুল কবির, সাধন কুমার কুন্ডু, আ.আ.ম. আমীমুল ইহসান খান, সিফাত-ই-মরিয়ম এবং হাছান মুহম্মদ তারেক রিকাবদান।
২০২৫ সালে এনবিআর সংস্কারের দাবিতে কর্মকর্তাদের আন্দোলন শুরু হয়। একপর্যায়ে আন্দোলনের কারণে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমও বাধাগ্রস্ত হয়। পরে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার করা হয়।
আন্দোলনে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে পরে ৩৯ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয় আইআরডি। তাদের মধ্যে এনবিআরের তিন সদস্য ও একজন কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।
