EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ফরিদপুরে হাসপাতালে একসঙ্গে ৩ নবজাতকের জন্ম

ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পিএম

ফরিদপুরে হাসপাতালে একসঙ্গে ৩ নবজাতকের জন্ম

ছবি: সংগৃহীত

অ অ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৩ নবজাতকের জন্ম দিয়েছেন এক নারী। মা ও সন্তান- ৪ জনই বর্তমানে সুস্থ ও আশঙ্কামুক্ত আছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ুন কবীর।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সফল অস্ত্রোপচারের মাধ্যমে ওই নারী শিশু তিনটির জন্ম দেন। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই নারী ভাঙ্গা উপজেলার রায়পাড়া ইউনিয়নের সদরদী গ্রামের বাসিন্দা সোহাগ মাতুব্বরের স্ত্রী।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ুন কবীর জানান, একসঙ্গে তিনটি শিশুর জন্ম হওয়া একটি জটিল ও সংবেদনশীল বিষয়। তবে চিকিৎসকদের সার্বিক প্রচেষ্টায় সফলভাবে তা সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও তিন নবজাতক নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তারা সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন। হাসপাতালের পক্ষ থেকে তাদের সার্বিক পরিচর্যা ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।

পরিবারের পক্ষ থেকে মা ও নবজাতকদের দীর্ঘায়ু এবং পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।

আরও পড়ুন