EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সব সম্প্রদায়ের সমস্যা ও প্রয়োজন বিবেচনায় নীতিমালা হচ্ছে: অর্থমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পিএম

সব সম্প্রদায়ের সমস্যা ও প্রয়োজন বিবেচনায় নীতিমালা হচ্ছে: অর্থমন্ত্রী
অ অ

হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীসহ সব সম্প্রদায়ের সমস্যা ও প্রয়োজন বিবেচনায় রেখেই সরকারের নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের জে এম সেন হল প্রাঙ্গণে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ‘ধর্মমহাসম্মেলন ও সুধী সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

আমির খসরু বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সমস্যাকে সরকার আলাদাভাবে দেখে না। মসজিদ ও মন্দিরে অনুদানের পাশাপাশি ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্যও সহায়তা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার ক্ষেত্রে ধর্ম-বর্ণ বিবেচনা করা হচ্ছে না। নির্ধারিত যোগ্যতার আওতায় থাকা সব পরিবার এসব সুবিধা পাবে। এ কার্যক্রম ভবিষ্যতেও চলবে।

বর্তমান সরকার কোনো বিশেষ গোষ্ঠীর জন্য ক্ষমতায় আসেনি উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সব সম্প্রদায় ও শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে দেশে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে।

তিনি বলেন, অতীতে সমাজে তৈরি হওয়া অবক্ষয় ও বিভেদ একদিনে দূর করা সম্ভব নয়। তবে সব মানুষকে সঙ্গে নিয়ে নতুন ও উন্নত বাংলাদেশ গড়তে চায় সরকার। এ জন্য সামাজিক সম্প্রীতি ফিরিয়ে আনা জরুরি।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম, সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও সরওয়ার জামাল নিজাম, ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমারসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন