EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বাগেরহাটে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

শালতলা শ্রীশ্রী হরিসভা মন্দির থেকে বের হওয়া শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন উপজেলার পুণ্যার্থীরা

ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম

বাগেরহাটে জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

বাগেরহাটে জন্মাষ্টমী উপলক্ষে শালতলা হরিসভা মন্দির থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি: ডেইলি সান

অ অ

সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট শহরের শালতলা শ্রীশ্রী হরিসভা মন্দির প্রাঙ্গণ থেকে এ শোভাযাত্রা বের হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে শোভাযাত্রার উদ্বোধন করা হয়। ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। বিভিন্ন উপজেলা থেকে আসা পুণ্যার্থীরা এতে অংশ নেন।

নিলয় ভদ্রের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেল, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি ও সমাজসেবক প্রদীপ বসু সন্তু, বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী গুরুসেবানন্দ, বিএনপি নেতা শাহেদ আলী রবি এবং জ্ঞানরঞ্জন চক্রবর্তী।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিকেলে হরিসভা মন্দিরে গীতাপাঠ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অনুষ্ঠিত হবে।                                                   

আরও পড়ুন