টিভি চ্যানেলের প্রধান নির্বাহী ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম
মিন্টো রোডের বাসভবনে গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত আমীর শফিকুর রহমান।
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
গণমাধ্যম নির্বাহীরা বলেন, বর্তমান সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতের ভূমিকা অতীতের যেকোনো সময়ের তুলনায় গঠনমূলক, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক।
জবাবে শফিকুর রহমান আশ্বস্ত করেন, সংসদের ভেতরে ও বাইরে দেশ ও জনগণের স্বার্থে সব ভালো কাজে সরকারকে সহযোগিতা করা হবে, আর জনস্বার্থবিরোধী কাজের বিরুদ্ধে অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল অবস্থান নেওয়া হবে।
মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম, রফিকুল ইসলাম খান, আবদুল হালিম, মোয়াযযম হোসাইন হেলালসহ দলটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের একাধিক নেতা উপস্থিত ছিলেন।