EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ধানক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

ডেইলি সান রিপোর্ট, মোরেলগঞ্জ (বাগেরহাট)

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম

ধানক্ষেতে  কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
অ অ

বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলেন- বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ধানক্ষেতে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

মৃতদের ভাইয়ের ছেলে রাজিব বাছাড় বলেন, সকাল থেকেই আবহাওয়া খারাপ ছিল। সেসময় আমার দুই কাকা মাঠে কাজ করতে যান। বেলা সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থলে বজ্রপাতে একসঙ্গে দুজনই মারা যান।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন