EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন...

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ এএম

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় নিহত হন বিমানবাহিনীর তিন সদস্য।

অ অ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন—ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল।

সোমবার রাত সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী গণমাধ্যমকে মৃত্যুর খবর নিশ্চিত করেন। 

তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি দুর্ঘটনাজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভার থেকে বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। গাড়িটি নিয়মিত দায়িত্ব পালন করছিল। দুর্ঘটনাস্থলেই বিমানবাহিনীর তিন সদস্য মারা যান।

এ ছাড়া চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কর্পোরাল সিফাত, আবু সাঈদ, কর্পোরাল মাহবুব ও এলএসি আহাদ গুরুতর আহত।

আহত ও নিহতদের চিকিৎসা এবং পরবর্তী কার্যক্রমের জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

আরও পড়ুন