EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং কিনবে বাংলাদেশ, জানালেন মার্কিন দূত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১২:০২ পিএম

যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং কিনবে বাংলাদেশ, জানালেন মার্কিন দূত
অ অ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনতে সম্মত হয়েছে বাংলাদেশ। এ জন্য দেশটি কয়েক বিলিয়ন ডলার ব্যয় করবে।

রবিবার (৩০ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান সার্জিও গর। তিনি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতও।

সার্জিও গর বলেন, এই সপ্তাহেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী আরেকটি ‘অসাধারণ চুক্তি’ করেছেন। এর আওতায় বাংলাদেশ আরও বোয়িং উড়োজাহাজ কিনতে কয়েক বিলিয়ন ডলার ব্যয় করতে সম্মত হয়েছে।

এতে বাংলাদেশের প্রাথমিক ক্রয়াদেশ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলেও জানান তিনি।

পোস্টে সার্জিও গর আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টিকারী প্রেসিডেন্ট। লাখ লাখ উচ্চ বেতনের কর্মসংস্থান তৈরি, ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ বাড়ানো এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে তিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করছেন।

আরও পড়ুন