EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সংকটের সময়ে আমাদের ধৈর্য ধারণ করতে হবে: চিফ হুইপ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১১:৩০ পিএম

সংকটের সময়ে আমাদের ধৈর্য ধারণ করতে হবে: চিফ হুইপ

ছবি: সংগৃহীত

অ অ

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, দেশের বর্তমান সংকটের সময়ে সবাইকে ধৈর্য ধরতে হবে। বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে অনর্থক সমালোচনা না করে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ম্যাজিক ফেস্টিভাল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, বিগত সরকার দেশ থেকে ৩০ লাখ কোটি টাকা পাচার করেছে। ওই সরকারের সময় দেশের অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছে। এখন সেই অর্থনীতি ঘুরে দাঁড় করাতে তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করছেন বলে দাবি করেন তিনি।

নূরুল ইসলাম বলেন, বিগত সরকারের একজন মন্ত্রী বিদেশে ৩৫৬টি বাড়ি করেছেন। আরেকজন একাই দুই লাখ কোটি টাকা লুট করেছেন বলে অভিযোগ রয়েছে। বিদ্যুৎ খাত থেকেও লক্ষাধিক কোটি টাকা লুট করা হয়েছে এবং তাদের ইনডেমনিটি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, এমন একটি ভঙ্গুর অর্থনীতির দেশকে ঘুরে দাঁড় করাতে তারেক রহমান কাজ করছেন। অনাড়ম্বর জীবনযাপনের মাধ্যমে তিনি সবার জন্য দৃষ্টান্ত স্থাপন করছেন বলেও মন্তব্য করেন চিফ হুইপ।

দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে সবাইকে সরকারের পাশে থাকার আহ্বান জানিয়ে নূরুল ইসলাম বলেন, সংকটের সময়ে অনর্থক সমালোচনা না করে সরকারকে সহযোগিতা করা উচিত।

আরও পড়ুন