EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বাসসের ব্যবস্থাপনা পরিচালক হলেন কাদের গনি চৌধুরী

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৮:৩৬ পিএম

বাসসের ব্যবস্থাপনা পরিচালক হলেন কাদের গনি চৌধুরী

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী।

অ অ

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ কাদের গনি চৌধুরী। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়।

‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ধারা ১০(১) অনুযায়ী এই নিয়োগ প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। 

তার নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে জানানো হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন