EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কলাবাগানে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:৩৪ পিএম

কলাবাগানে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর কলাবাগানে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন।

সোমবার (২৪ আগস্ট) সকালে গ্রিন রোডের একটি বাসা থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার এসআই আতিকুর রহমান জানান, ধীরেন্দ্র কুমার বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। তার মেয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানায়, ধীরেন্দ্র কুমারের স্ত্রী দীপালী রায় একটি স্কুলের শিক্ষিকা। সোমবার সকালে তিনি কর্মস্থলে যান। এ সময় তাদের মেয়ে বাসায় ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে তিনি বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

আরও পড়ুন