EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সুপ্রিম কোর্টের পরিপত্র

কোচিং সেন্টারের সঙ্গে জড়িত হতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা

কোচিংয়ে বিচারকদের নাম, ছবি ও দাপ্তরিক তথ্য ব্যবহারে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা; আদেশ অমান্য করলে কঠোর শাস্তি

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১১:৪৪ পিএম

কোচিং সেন্টারের সঙ্গে জড়িত হতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা

বিচারকদের বাণিজ্যিক বা ডিজিটাল কোনো কোচিং কার্যক্রমে সম্পৃক্ততায় নিষেধাজ্ঞা দিয়ে পরিপত্র জারি করেছে সুপ্রিম কোর্ট।

অ অ

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা প্রত্যক্ষ বা ডিজিটাল বাণিজ্যিক কোচিং সেন্টারের সঙ্গে জড়িত হতে পারবেন না বলে পরিপত্র জারি করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। 

সোমবার (২৪ আগস্ট) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখার রেজিস্টার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।  

পরিপত্রে বলা হয়েছে, বিচারকদের পেশাগত শৃঙ্খলা, নিরপেক্ষতা ও মর্যাদা সমুন্নত রাখা এবং বিচার বিভাগের প্রতি জনগণের সুদৃঢ় আস্থা অক্ষুণ্ন রাখার লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মের কোচিং কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না।

এ ছাড়া কোচিং-সংক্রান্ত প্রচার-প্রচারণায় বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো বিচারকের নাম, পদবি, ছবি বা পরিচয় ব্যবহার করা যাবে না। এমন ব্যবহার অনুমোদন করাও নিষিদ্ধ করা হয়েছে।

পরিপত্রে আরও বলা হয়েছে, বিচারিক দায়িত্ব পালনের সুবাদে পাওয়া কোনো গোপনীয়, অপ্রকাশিত বা দাপ্তরিক তথ্য সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মের কোচিং কার্যক্রমে প্রকাশ, সরবরাহ বা ব্যবহার করা যাবে না।

একই সঙ্গে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত কোচিংয়ের জন্য শিক্ষাসামগ্রী প্রস্তুত, সম্পাদন, প্রকাশ বা সরবরাহের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরিপত্রে সতর্ক করে বলা হয়েছে, এসব নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে শৃঙ্খলা-সংক্রান্ত প্রযোজ্য আইন ও বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন