EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কসবার সিএনজি চালক হত্যা, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৬:০০ পিএম

কসবার সিএনজি চালক হত্যা, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২
অ অ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ (স্কোপোলামিন) নামক চেতনানাশক ব্যবহার করে সিএনজিচালিত অটোরিকশাচালককে হত্যার ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার (২৩ আগস্ট) রাতে কুমিল্লা জেলার দেবিদ্বার ও কোতোয়ালী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—কুমিল্লার দেবিদ্বার উপজেলার দুয়ারিয়া গ্রামের মো. আবুল বাশার (৪৪) এবং কোতোয়ালী থানার সংরাইশ এলাকার নাজমুন নাহার লাভলী (২৮)।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ (ব্রাহ্মণবাড়িয়া) ও র‌্যাব-১১ (কুমিল্লা)-এর যৌথ দল রাত ১টার দিকে দেবিদ্বারের বাগুরা এলাকা থেকে আবুল বাশারকে এবং রাত পৌনে ২টার দিকে কুমিল্লার নিশ্চিন্তপুর এলাকা থেকে নাজমুন নাহার লাভলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা চেতনানাশক খাইয়ে সিএনজি চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিদের কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ৪ আগস্ট এ সংক্রান্ত মামলার তদন্তে জড়িত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন