মন্ত্রিত্ব পাওয়ার পর প্রথমবার সচিবালয়ে অফিস করলেন মঈন খান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১০:৫৮ এএম
ছবি: সংগৃহীত
মন্ত্রিসভায় যুক্ত হওয়ার পর প্রথমবার সচিবালয়ে অফিস করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার পরপরই তিনি সচিবালয়ে আসেন। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে সকাল ১০টায় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বসেন মন্ত্রী।
এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।
এদিকে, সচিবালয়ে আজ প্রথমবারের মতো অফিস করছেন নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পৌঁছালে মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে সকাল ৮টা ২০ মিনিটে সচিবালয়ে আসেন মন্ত্রী। পরে সকাল সাড়ে ৯টায় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সচিব মাহবুবা ফারজানাসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।