EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফকে ট্রাইব্যুনালে হাজির

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১০:৪৬ এএম

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফকে ট্রাইব্যুনালে হাজির

ছবি: সংগৃহীত

অ অ

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার কিছুক্ষণ আগে আকাশি রঙের একটি মাইক্রোবাসে করে তাকে ট্রাইব্যুনালে আনা হয়।

এদিন মামলায় সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখানোর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করবে প্রসিকিউশন। এর আগে গত ৯ আগস্ট তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-১।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিপ্রেক্ষিতেই তাঁকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন ইলিয়াস আলী। তিনি বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সিলেট-২ আসন থেকে তিনি দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।

তাঁর নিখোঁজের ঘটনায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে নানা অভিযোগ ও দাবি উঠলেও তাঁর অবস্থান বা নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

আরও পড়ুন