EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করে প্রজ্ঞাপন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৬:৪৯ পিএম

জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করে প্রজ্ঞাপন
অ অ

তথ্য ও সম্প্রচারমন্ত্রীর পদ থেকে সরিয়ে জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে।

শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপদেষ্টা পদে থাকাকালে জহির উদ্দিন স্বপন মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। অন্য প্রজ্ঞাপনে জানানো হয়, তথ্য ও সম্প্রচারমন্ত্রীর পদ থেকে তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

সরকার গঠনের ছয় মাস পর গতকাল শুক্রবার মন্ত্রিসভার আকার বাড়ানো হয়। নতুন পাঁচজন মন্ত্রিসভায় যুক্ত হন। আর একজন প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হন। সব মিলিয়ে চারজন নতুন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নেন।

আরও পড়ুন