EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্রতারিত হয়ে রাশিয়ার যুদ্ধে ৩০ বাংলাদেশি, কাল একজন ফিরছেন দেশে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৫:০০ পিএম

প্রতারিত হয়ে রাশিয়ার যুদ্ধে ৩০ বাংলাদেশি, কাল একজন ফিরছেন দেশে
অ অ

চাকরির প্রলোভনে প্রতারিত হয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়া ৩০ বাংলাদেশির একজন মো. রাজন হোসেনকে উদ্ধার করা হয়েছে। তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে মস্কোয় বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার মস্কো সময় রাত সাড়ে ৯টায় রাজনকে দেশে ফেরার বিমানে তুলে দেওয়া হয়।

মস্কোয় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ডেইলি সানকে বলেন, রাজনের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সম্পন্ন হওয়ার পর তার প্রত্যাবাসন নিশ্চিত করা হয়। উদ্ধার-পরবর্তী পুরো প্রক্রিয়া দূতাবাসের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।

দূতাবাস জানিয়েছে, রাজন ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে আদ্দিস আবাবা হয়ে বাংলাদেশে ফিরবেন। আগামীকাল রবিবার বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে তার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

উচ্চ বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে অন্তত ৩০ বাংলাদেশি যুবককে প্রতারণার মাধ্যমে রাশিয়ায় পাঠানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ১ জুন তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

এজেন্সিগুলো হলো আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮), জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫)। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর জামানতও বাজেয়াপ্ত করা হয়।

আরও পড়ুন