ডিএনসিসির কর্মকর্তাদের জন্য টেলিটক করপোরেট সিম বিতরণ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৬:১৫ পিএম
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) কর্মরত নবম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের সব কর্মকর্তার মধ্যে টেলিটক করপোরেট সিম বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ডিএনসিসির ষষ্ঠ তলার হলরুমে কর্মকর্তাদের হাতে এসব সিম তুলে দেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
সিম বিতরণকালে প্রশাসক বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে দেওয়া টেলিটক করপোরেট সিম আগামীকাল থেকে সব কর্মকর্তা চালু করবেন। এ সিমের মাধ্যমে কর্মকর্তারা পারস্পরিক যোগাযোগ বজায় রাখবেন।
তিনি বলেন, ‘নাগরিক সেবা প্রদানের পথ এই টেলিটক সিমের মাধ্যমে আরও সুগম হবে।’
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ ডিএনসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।