খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: ইউজিসিতে দোয়া ও মিলাদ মাহফিল
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:৫৪ পিএম
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ইউজিসি ভবনের মসজিদে আয়োজিত বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাতরত অতিথিরা।
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) ইউজিসি ভবনস্থ মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, কমিশনের সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন, প্রফেসর মো. মেহেদী হাসান খান, প্রফেসর ড. মো. আসলাম হোসেন এবং ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা এবং সংক্ষিপ্ত আলোচনা করেন ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান। এ ছাড়া ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।
রোববার (১৬ আগস্ট) ইউজিসি ভবনস্থ মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, কমিশনের সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন, প্রফেসর মোঃ মেহেদী হাসান খান ও প্রফেসর ড. মোঃ আসলাম হোসেন, ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা এবং সংক্ষিপ্ত আলোচনা করেন ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান। এ ছাড়াও ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।
দোয়া ও মিলাদ মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে অংশ নেন ইউজিসির কর্মকর্তা-কর্মচারীরা।