EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৯:১৫ পিএম

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ
অ অ

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এ নোটিশ দেওয়া হয়।

রবিবার (১৬ আগস্ট) সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।

নোটিশ পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম নিজেই। তিনি বলেন, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার আওতা থেকে বেসরকারি খাতে দেওয়ার অপচেষ্টা ও অশুভ কর্মকাণ্ডের সঙ্গে ড. ইউনূস জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ কারণে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ পাঠানো হয়েছে।

এদিকে দেশে হামের পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১০১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৯০৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গে ৮০৯ জন এবং হামে আক্রান্ত হয়ে ৯৯ জন মারা গেছেন।

আরও পড়ুন