বংশালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৮:১৭ পিএম
ঢাকার বংশাল মুকিমবাজারে হেলমেটের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।
রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি জানান, সন্ধ্যা ৬টার দিকে খবর আসে বংশাল মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। ওই খবরে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে মোট সাতটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবরও পাওয়া যায়নি।
আরও পড়ুন