EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বাস-মাহিন্দ্র সংঘর্ষ, নিহত ১

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীও

ডেইলি সান রিপোর্ট, ববি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৬:০১ পিএম

ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বাস-মাহিন্দ্র সংঘর্ষ, নিহত ১

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন দপদপিয়া ব্রিজে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া মাহিন্দ্র।

অ অ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পাশে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া ব্রিজে বাস ও মাহিন্দ্রর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

রবিবার (৯ আগস্ট) বিকেলে দুর্ঘটনাটি ঘটে। পটুয়াখালীমুখী একটি বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি মাহিন্দ্রর মুখোমুখি ধাক্কা লাগে। এতে মাহিন্দ্রটি একেবারে দুমড়েমুচড়ে যায়।

এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত। তিনি ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র।

ওসি মোহাম্মদ আল মামুন-উল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী একজন মারা গেছেন এবং চারজন আহত হয়েছেন।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ বলেন, ‘আমাদের একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আমরা তাঁর খোঁজখবর রাখছি। ভালো চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় থেকে যতটা সম্ভব সাহায্য করা হবে।’

আরও পড়ুন