EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বাগেরহাটে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদককারবারি আটক

তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে

ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৫:২৩ পিএম

বাগেরহাটে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদককারবারি আটক

বাগেরহাটের মোড়েলগঞ্জে অভিযান চালিয়ে উদ্ধার করা ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা।

অ অ

বাগেরহাটের মোড়েলগঞ্জে র‍্যাব অভিযান চালিয়ে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে।

রবিবার ভোরে র‍্যাব-৬-এর স্পেশাল কোম্পানির একটি চৌকস অভিযানিক দল জেলার মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক জাহিদুল ইসলাম ওরফে কালাম (৩৭) পার্শ্ববর্তী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বেতমোর গ্রামের রতন হাওলাদারের ছেলে। র‍্যাব সূত্র জানায়, কালামের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ থানা ও ঢাকার ডিএমপির যাত্রাবাড়ী থানায় তিনটি মাদক মামলা রয়েছে।

র‍্যাব-৬-এর পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে র‍্যাব সদস্যরা মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদককারবারি জাহিদুল ইসলাম ওরফে কালামকে আটক করা হয়।

উদ্ধার হওয়া মাদকদ্রব্যসহ আটক কালামকে মোড়েলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন