EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্রতিবছর দেশে ৫ কোটি বৃক্ষরোপণ করা হবে: তথ্যমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, বরিশাল

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:৫৩ পিএম

প্রতিবছর দেশে ৫ কোটি বৃক্ষরোপণ করা হবে: তথ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে প্রতিবছর পাঁচ কোটি করে গাছ লাগানো হবে।

রোববার (৯ আগস্ট) বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু উন্নয়ন নিয়ে ব্যস্ত নন। পরিবেশ রক্ষায়ও সরকার গুরুত্ব দিচ্ছে। আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ তারই প্রমাণ।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে দেশের উপকূলীয় অঞ্চল বেশি ঝুঁকিতে রয়েছে। এই সমস্যা মোকাবিলায় বৈশ্বিকভাবে উদ্যোগ নিতে হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, জ্বালানি ব্যবহারে সচেতন না হলে তাপমাত্রা মানুষের বসবাসের অনুপযোগী হয়ে উঠতে পারে। তাই বেশি করে গাছ লাগিয়ে পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী রাখতে হবে।

পরে তথ্যমন্ত্রী বৃক্ষমেলায় অংশ নেওয়া বিভিন্ন নার্সারি ঘুরে দেখেন। এবারের বরিশাল বিভাগীয় বৃক্ষমেলায় বিভিন্ন জেলা থেকে ৫০টি নার্সারি অংশ নিয়েছে।

মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। এতে বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

আরও পড়ুন