EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঢাকা আলিয়া মাদ্রাসার প্রবেশের রাস্তায় পুলিশের ব্যারিকেড

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০১:৩৮ পিএম

ঢাকা আলিয়া মাদ্রাসার প্রবেশের রাস্তায় পুলিশের ব্যারিকেড

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর বকশীবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় প্রবেশের রাস্তায় ব্যারিকেড দিয়েছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার পর বকশীবাজার রোডে এ ব্যারিকেড দেওয়া হয়। এতে ওই সড়ক দিয়ে কোনো যানবাহন মাদ্রাসার দিকে প্রবেশ করতে পারছে না। তবে মাদ্রাসা এলাকা থেকে যানবাহন বের হতে পারছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর সাড়ে ১২টায় সম্মিলিতভাবে মাদ্রাসার আবাসিক হলে ওঠার ঘোষণা দিয়েছেন হলের ‘বৈধ সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতারা’।

শুক্রবার (৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, ‘গত ৪ আগস্ট যুবদল নেতা নয়নের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আবাসিক হলের বৈধ শিক্ষার্থীরা একাধিকবার হলে ওঠার চেষ্টা করেও পুলিশ ও মাদরাসা প্রশাসনের বাধার মুখে ব্যর্থ হয়েছেন।’

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, ‘সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের হলে উঠতে বাধা দেওয়া হলেও হলকক্ষে থাকা শিক্ষার্থীদের ল্যাপটপ, মোটরসাইকেল, নগদ অর্থ, বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী, অ্যাকাডেমিক সার্টিফিকেট ও পাসপোর্টসহ মূল্যবান জিনিসপত্র লুটপাটের হাত থেকে রক্ষা করতে পুলিশ ও মাদ্রাসা প্রশাসন ব্যর্থ হয়েছেন।’

এতে আরও দাবি করা হয়, ‘ছাত্রদলের কিছু নেতাকর্মী হলে অবস্থান করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর ও লুটপাটের সুযোগ পাচ্ছেন। অন্যদিকে বৈধ শিক্ষার্থীদের হলে ফেরার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।’

এই পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থী, ছাত্রশিবির ও ঢাকা আলিয়া মাদ্রাসা শাখার নেতারা আজ দুপুর সাড়ে ১২টায় সব বাধা মোকাবিলা করে হলে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে হলের সামনেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান রয়েছে।

আরও পড়ুন