EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রামগতির বয়ারচরে ডাকাতি-চাঁদাবাজি ও নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৫:৫৮ পিএম

রামগতির বয়ারচরে ডাকাতি-চাঁদাবাজি ও নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

লক্ষ্মীপুরের রামগতির বয়ারচরে কুখ্যাত বাদশা ডাকাতের চাঁদাবাজি, ডাকাতি ও নারী নির্যাতনের বিচার দাবিতে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন করেন স্থানীয়রা। ছবি: ডেইলি সান

অ অ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দুর্গম বয়ারচরের বাদশা ডাকাতের বেপরোয়া চাঁদাবাজি, ডাকাতি ও নারী নির্যাতন বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। 

শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বয়ারচর এলাকার ‘আইয়ুব আলী সমাজে’ এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের দুর্গম চর হিসেবে পরিচিত বয়ারচর এলাকায় দীর্ঘদিন ধরে বাদশাহ ডাকাত চাঁদাবাজি, চুরি, ডাকাতি, নারী ধর্ষণ সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এসব ঘটনায় চরের ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম আতঙ্কে দিনাতিপাত করছেন। এ অবস্থার প্রতিকার চেয়ে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন থেকে তারা বাদশা ডাকাতকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় মো. ফরিদ, ওয়ারেস মাঝি, মো. মনির হোসেন, মো. হাসিম, মাওলানা ফারুক, লিটন, মাকছুদুর রহমান, নাছিমা বেগম ও কহিনুর বেগম।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বাদশাহ ডাকাত বলেন, একটি মহল চরে আধিপত্য বিস্তার করতে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধন করেছে। মানববন্ধনে উত্থাপিত অভিযোগের সঙ্গে তিনি জড়িত নন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ওই চরে বিভিন্ন ডাকাত বাহিনী তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্ত বাদশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন