EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দুই-তিন দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী

যান্ত্রিক ত্রুটি সারিয়ে আজ বিকেল থেকে ফের গ্যাস সরবরাহ শুরু করবে ভাসমান এলএনজি টার্মিনাল...

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৪:৪০ পিএম

দুই-তিন দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত

অ অ

আগামী দুই-তিন দিনের মধ্যে গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জানান, যান্ত্রিক ত্রুটির সমাধান শেষে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) আজ বিকেল থেকে গ্যাস সরবরাহ শুরু করবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘সঞ্চালন শুরু হলে ধীরে ধীরে আমাদের যেখানে প্রেসার কমে গেছে, প্রেশারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি, সে সমস্যা উতরে যেতে পারব।’

গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হতে কত দিন লাগবে— জানতে চাইলে তিনি বলেন, ‘স্বাভাবিক হতে দুই-তিন দিন তো লাগবে। মিনিমাম দুই-তিন দিন লাগবে। এটা (এফএসআরইউ) বন্ধ হওয়ার আগে যেমন ছিল, তেমনই হবে।’

বিদ্যুৎ বিল নিয়ে কারো অভিযোগ থাকলে সেটি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগের পরামর্শ দেন মন্ত্রী।

ভারতের হাইকমিশনারের সঙ্গে মিটিং হয়েছে। সেখানে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কি না? জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ভারতের হাইকমিশনারের সঙ্গে রুটিন মিটিং হয়েছে। যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, আমাদের অনেক স্বার্থের ব্যাপার আছে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে।’

আরও পড়ুন