EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০১:২৩ পিএম

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে শিশুদের এক বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (৫ আগস্ট) সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে ‘রঙ তুলিতে জুলাই ২৪’ শীর্ষক এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতাটি দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়—প্রথম গ্রুপে ৫ থেকে ৮ বছর এবং দ্বিতীয় গ্রুপে ৮ থেকে ১২ বছর বয়সী রাজধানীর বিভিন্ন স্বনামধন্য স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ছোটদের ক্যানভাস ও তুলির আঁচড়ে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও বিভিন্ন দৃশ্য ফুটে ওঠে।

অনুষ্ঠান চলাকালে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শওকত আরা আক্তার এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

পরিদর্শনকালে সংসদ সদস্য শওকত আরা আক্তার বলেন, ‘জুলাই আমাদের চেতনা, আমাদের অনুপ্রেরণা। আজকের এই শিশু-কিশোরদের রঙ ও তুলির ক্যানভাসে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক চিত্র অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে।’

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া বলেন, ‘আমাদের নতুন প্রজন্ম কীভাবে জুলাইকে হৃদয়ে ধারণ করে, তা আজকের এই চিত্রাঙ্কনের মাধ্যমে প্রকাশ পেয়েছে। এর মাধ্যমে আগামী প্রজন্মও দেশের ইতিহাস ও চেতনা সম্পর্কে গভীরভাবে জানতে পারবে।’

অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন