EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নানা কর্মসূচিতে হবিগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

হবিগঞ্জে শ্রদ্ধাঞ্জলি, পথযাত্রা ও সংবর্ধনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

ডেইলি সান রিপোর্ট, হবিগঞ্জ

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০১:০৩ পিএম

নানা কর্মসূচিতে হবিগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

হবিগঞ্জে কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সর্বসাধারণের। ছবি: সংগৃহীত

অ অ

নানা কর্মসূচির মধ্য দিয়ে হবিগঞ্জে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় শহরের জেলা কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। 

জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ এবং পুলিশ সুপার তারেক মাহমুদ সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া স্থানীয় প্রশাসন, জেলা বিএনপি ও সহযোগী সংগঠনসমূহ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা বিএনপির উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণ থেকে একটি পথযাত্রা বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত ‘জুলাই যোদ্ধা'দের সম্মানে সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং রাজনৈতিক-সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

আরও পড়ুন