EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নিজে গাড়ি চালিয়ে ঢাকার নগর ব্যবস্থাপনা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ব্যবস্থাপনার সার্বিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করতে নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান...

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৯:১৪ পিএম

নিজে গাড়ি চালিয়ে ঢাকার নগর ব্যবস্থাপনা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার নগর ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

অ অ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ব্যবস্থাপনার সার্বিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করতে নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে তিনি পরিদর্শনে বের হন। এর আগে তিনি তাঁর বাসভবনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানকে ডেকে নেন এবং পরবর্তীতে তাঁদের সঙ্গে নিয়েই পরিদর্শনে যান।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী রাজধানীর ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ী, উত্তরা, এয়ারপোর্ট রোড, কাকলী, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুর, শ্যামলী, জিয়া উদ্যান, মিরপুর-১০ ও ক্যান্টনমেন্টসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ, সবুজায়ন ও পানি নিষ্কাশন ব্যবস্থাসহ নগর ব্যবস্থাপনার সামগ্রিক বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পথিমধ্যে বিভিন্ন বিদ্যমান সমস্যা চিহ্নিত করে কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সঙ্গে থাকা দায়িত্বপ্রাপ্তদের তাৎক্ষণিক প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শন শেষে একই দিন সন্ধ্যায় তিনি গুলশান অ্যাভিনিউয়ের বাসভবনে ফিরে আসেন।

আরও পড়ুন